নাগরোটায় গাড়ির ধাক্কায় নিহত এক কিশোর

জম্মু, ১৩ নভেম্বর  : জম্মু ও কাশ্মীরে বুধবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । জম্মু জেলার নাগরোটা এলাকায় অন্য একটি গাড়ির ধাক্কায় ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

 বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, জম্মুর নাগরোটায় অন্য একটি গাড়ির ধাক্কায় ওই কিশোর আহত হয়। তাকে দ্রুত জম্মুর সরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে  ঘোষণা করেন। পরে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।

 নিহত কিশোরের নাম নিহাল (১৭), সে নাগরোটার বাসিন্দা। এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আইনি ও চিকিৎসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Recent Posts