শিবপুরীতে প্রথমবার জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, উদ্বোধন করবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

 শিবপুরী, ১৩ নভেম্বর : মধ্যপ্রদেশের শিবপুরীতে প্রথমবারের মতো জাতীয় স্তরের অনূর্ধ্ব-১৭ ছেলেদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৃহস্পতিবার শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য ৭০তম জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন।

 জেলা শিক্ষা আধিকারিক আকাশ সিং যাদব জানিয়েছেন যে, সারা দেশ থেকে ৩৮টি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে, যা ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ৭৬৫ জন ক্রীড়াবিদ এবং ১২০ জন কর্মকর্তা থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে, এরপর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 তিনি আরও জানান যে, এই অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ক্রীড়াবিদ ও আধিকারিকদের জন্য সরকারি হোস্টেল, আবাসিক স্কুল এবং বেসরকারি হোটেলে ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১,০০০ লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে।

Recent Posts