গোয়ালিয়র, ১৬ নভেম্বর : সোমবার এক দিনের সফরে গোয়ালিয়রে আসছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল। এদিনের সফরে জিবাজী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল বিশেষ হেলিকপ্টারে করে রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়া বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি জিবাজী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন। এরপর বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল।
অনুষ্ঠান শেষে তিনি বিশ্রামের জন্য মুরারের ভিআইপি সার্কিট হাউসে যাবেন। সব কর্মসূচি সম্পন্ন করার পর রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল গোয়ালিয়র বিমানবন্দর থেকে আকাশপথে ভোপালের উদ্দেশে রওনা দেবেন। এই সফর ঘিরে প্রশাসনের তরফে সবরকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।








