শ্রীনগরে গাড়ির ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

শ্রীনগর, ১৬ নভেম্বর  : জম্মু ও কাশ্মীরের  শ্রীনগরে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা।  দুর্ঘটনাটি ঘটেছে সোমবার, জাকুরা পেট্রোল পাম্পের কাছে। একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। তবে এখনও পর্যন্ত ওই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর পলাতক গাড়ির চালক।

এদিন ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ওই বেপরোয়া গতির গাড়িটি তাকে সজোরে ধাক্কা মারে এবং সে  ছিটকে রাস্তার ধারে পড়ে যায় । দুর্ঘটনার পর ওই ব্যক্তিকে রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।  ঘাতক গাড়িটির সন্ধানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।