জোহানেসবার্গ, ১৮ নভেম্বর : জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে বিঘ্ন হয়েছে। বজ্রপাতসহ বৃষ্টিতে আর খেলা শুরু করা যায়নি। ফলে তৃতীয় দিনে মাত্র এক সেশন খেলা হয়েছে। দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে এখনও ১৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা।
৪ উইকেটে ৩২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতে ভালোই ব্যাট করেছে টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। তবে পায়ের চোটে মাঠ ছাড়তে হয় বাভুমাকে। অন্যদিকে ফিফটি তুলে নেন রিকেলটন।
তবে দ্বিতীয় নতুন বলে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরপর দুই ওভারে উইয়ান মাল্ডার ও মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর হাসান মাহমুদ সাইমন হার্মারকে আউট করে দক্ষিণ আফ্রিকার সপ্তম উইকেট তুলে নেন।
দিন শেষে ৫৬ রান নিয়ে অপরাজিত আছেন রিকেলটন। তার সঙ্গে ৫ রান নিয়ে ব্যাট করছেন কাগিসো রাবাদা। বাংলাদেশের হয়ে সফল বোলার হাসান মাহমুদ, নিয়েছেন ৪ উইকেট।আর তাসকিনের শিকার ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন মুমিনুল হক।









