অসুস্থ হেমন্ত বাগকে নিয়ে যাওয়া হল কলকাতায়

হুগলি, ২৪ নভেম্বর : আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তাঁকে আরামবাগ থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার  বিশেষ উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে কলকাতার উদ্দেশে রওনা দেন বিধায়ক হেমন্ত বাগ।

এদিন সকালে তাঁকে কলকাতায় স্থানান্তরের সময় নিজে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁদের উপস্থিতিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অ্যাম্বুলেন্সে তোলা হয় হেমন্ত বাগকে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, বিধায়কের শারীরিক অবস্থার কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশের পরেই দ্রুত তৎপরতা শুরু হয়। যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনওরকম খামতি না থাকে, সেই লক্ষ্যেই তাঁকে কলকাতায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামী, দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।

রাজনৈতিক ব্যস্ততার মাঝেও একজন জনপ্রতিনিধির চিকিৎসার ক্ষেত্রে রাজ্য সরকারের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এখন সকলের নজর কলকাতায় তাঁর চিকিৎসার দিকে। দ্রুত চিকিৎসায় সুস্থ হয়ে আবারও জনজীবনে ফিরে আসুন আরামবাগের বিধায়ক—এমনটাই কামনা করছেন তাঁর অসংখ্য অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী। হেমন্ত বাগের দ্রুত আরোগ্য কামনায় এখন প্রার্থনায় আরামবাগ।