জয়পুর, ২৪ নভেম্বর : শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা তিনটি অবৈধ কলোনি ভেঙে গুঁড়িয়ে দিলো রাজস্থানের জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষের এনফোর্সমেন্ট স্কোয়াড । মোট চব্বিশ বিঘা জমির ওপর জমির উপর গড়ে উঠেছিল এই তিনটি অবৈধ নির্মাণ ।
সোমবার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আনন্দ শর্মা জানিয়েছেন, মাটি-পাথরের রাস্তা, গাছের বেড়া এবং অন্যান্য অবৈধ নির্মাণ সহ এই অবৈধ কলোনিগুলো ভেঙে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জোন-২৩-এর অন্তর্গত রামপুর বুজুর্গ বুডলি গ্রামে প্রায় ষোলো বিঘা ব্যক্তিগত মালিকানাধীন জমির ‘গোবর্ধন নগর এ ও বি’ কলোনি, রামসিংহপুরা গ্রামের প্রায় চার বিঘা ব্যক্তিগত জমি এবং রামসিংহপুরা চকসু কোটখাভদা রোডে প্রায় চার বিঘা ব্যক্তিগত জমিতে গড়ে ওঠা একটি অবৈধ নির্মাণ।









