বিজেপি-অকালি জোট ‘ঐতিহাসিক’, পঞ্জাবে এনডিএ সরকার গঠিত হবে : গৌরব ভাটিয়া

কলকাতা, ২৫ নভেম্বর : আগামী ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি এবং শিরোমণি অকালি দল-এর জোটকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। মঙ্গলবার কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, পাঞ্জাবের মানুষ এই জোটের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং রাজ্যে আগামী দিনে এনডিএ সরকারই গঠিত হবে।
বিজেপি-অকালি জোট প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গৌরব ভাটিয়া বলেন, “এটি একটি সত্যিকারের ঐতিহাসিক জোট, যার জন্য পাঞ্জাবের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। পাঞ্জাবে এনডিএ সরকার গঠিত হবে; রাজ্যকে মাদকমুক্ত করার যে সংকল্প আমরা নিয়েছি, এটি সেই লক্ষ্যে এক দৃঢ় পদক্ষেপ। আমরা সকলেই পঞ্জাবের উন্নয়ন চাই।”
পঞ্জাবের বর্তমান ও প্রাক্তন শাসকদের তীব্র সমালোচনা করে বিজেপির জাতীয় মুখপাত্র আরও বলেন, “যাঁরা কেবল নিজেদের পকেট ভরার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন—রাজ্যকে মাদকের সংকটের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই অর্জন করতে পারেননি—পাঞ্জাবের মানুষ নিশ্চিতভাবেই এই ধরনের অযোগ্য ব্যক্তিদের ছুঁড়ে ফেলে দেবেন।”