সর্ষের তেল ও চিনির দামবৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৫ নভেম্বর : সর্ষের তেল এবং চিনির দর নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কৃষি বিপণন দফতর, ব্যবসায়ী-প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেই বৈঠকে দাম নিয়ন্ত্রণে সময় বেঁধে দিয়েছে সরকার। ব্যবসায়ীদের ও কৃষি বিপণন আধিকারিকদের মূল্যবৃদ্ধি রুখতে বার্তা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাজারে অভিযান চলবে বলেও খবর।
মঙ্গলবার নবান্নে বৈঠক হয়। সূত্রের খবর, চিনি ও সর্ষের তেলের দাম বৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, কিছুদিন আগেই খোলা বাজারে চিনির দাম সরকারি হস্তক্ষেপে কমানো হয়। তাহলে ফের কেন তা বৃদ্ধি পাচ্ছে, এই প্রশ্ন ওঠে। ব্যবসায়ীদের দাম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, পাশাপাশি আধিকারিকদেও বিষয়টি দেখতে বলা হয়েছে বলেই খবর। শুধু চিনি নয়, সর্ষের তেলের দামের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে।