রায়পুর, ২৫ নভেম্বর : বুধবার ছত্তিশগড় স্টেট ক্রিয়েটর অ্যান্ড ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডস ২০২৬-এর আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে রাজ্যের ইউটিউবার, ইনস্টাগ্রামার এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই. পাশাপাশি, এদিন একাধিক পর্যালোচনা বৈঠকেও অংশ নেবেন তিনি। অনুষ্ঠানে মোট ১৬টি মূল বিভাগ এবং ৪৬টি উপবিভাগে অসামান্য কৃতিত্বের জন্য ডিজিটাল ক্রিয়েটরদের পুরস্কৃত করা হবে। বিজয়ীদের হাতে ১০ লক্ষ টাকারও বেশি পুরস্কারমূল্য তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে ন্যাশনাল ক্রিয়েটরস অ্যাওয়ার্ডের ছয়জন বিজয়ীও উপস্থিত থাকবেন। এছাড়া, বিশিষ্ট ডিজিটাল ক্রিয়েটর রাজ শামানি এবং আরজে শরৎ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘ভজন ক্লাবিং’, যার মাধ্যমে ভক্তি ও সঙ্গীতের এক অভিনব মেলবন্ধন তুলে ধরা হবে। পাশাপাশি, ‘বস্তার র্যাম্প ওয়াক’-এর মাধ্যমে আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য এবং তাঁদের ঐতিহ্যবাহী পোশাকের বর্ণময় উপস্থাপনাও দেখা যাবে।
মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইয়ের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টো পর্যন্ত সচিবালয়ের মহানদী ভবনে পারস পোর্টাল সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন তিনি। এরপর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চশিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় একটি বেসরকারি হোটেলে আয়োজিত স্টেট ক্রিয়েটর অ্যান্ড ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।









