বুধবার কর্ণাটকের কালবুর্গি সফরে রাজনাথ সিং, অংশগ্রহণ করবেন বিজেপির পদযাত্রায়

কালবুর্গি, ২৫ নভেম্বর : বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কর্ণাটকের কালবুর্গি সফরে যাচ্ছেন। সেখানে দুপুর ৩টেয় নগরেশ্বর স্কুল থেকে জগত সার্কেল পর্যন্ত আয়োজিত এক বিশাল পদযাত্রায় অংশ নেবেন তিনি। পদযাত্রা শেষে একটি জনসভায় ভাষণ দেওয়ারও কর্মসূচি রয়েছে তাঁর।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সমর্থনে জনসচেতনতা গড়ে তুলতে দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ অভিযান চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই অভিযানের অংশ হিসেবেই কালবুর্গিতে বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এই প্রথম কালবুর্গি সফরে যাচ্ছেন রাজনাথ সিং। তাঁর সঙ্গে পদযাত্রায় অংশ নেবেন বিজেপির কর্ণাটক রাজ্য সভাপতি বি. ওয়াই. বিজয়েন্দ্র-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে রাজনাথ সিং নিজেই তাঁর সফরের কথা জানিয়েছেন। তিনি জানান, ২৫ নভেম্বর কালবুর্গিতে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ পদযাত্রায় অংশগ্রহণের পাশাপাশি একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তিনি বিশেষভাবে আগ্রহী বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।