মহিলা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি: মালয়েশিয়াকে ৬-২ গোলে হারিয়ে চিনের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করল ভারত

কলকাতা, ২৮ নভেম্বর :শুক্রবার নাথু বারখেদার আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত মহিলা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬- এর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত দাপুটে নৈপুণ্য দেখিয়ে মালয়েশিয়াকে ৬-২ ব্যবধানে পরাজিত করেছে। দীপিকা শেহরাওয়াত (২৫’, ৩০’) দুটি গোল করেন, অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে মুমতাজ খান (১০’), নভনীত কৌর (১৮’), সুনীলিতা টোপ্পো (৩৩’) এবং ইশিকা (৫৭’) গোল করেন। মালয়েশিয়ার হয়ে গোল করেন নুর আজহার (২৭’) এবং নুরামিরাহ শাকিরাহ জুলকিফলি (৫২’)। শনিবারের ফাইনালে ভারত গণপ্রজাতন্ত্রী চিনের মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে চিন জাপানকে ১-০ গোলে হারিয়েছে।
Recent Posts