খাদ্যে বিষক্রিয়ার কারণে বোধজং গার্লস স্কুলের ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২০ জুন, ২০২৪: আগরতলা বোধজং গার্লস স্কুলের হোস্টেলে খাদ্যে বিষক্রিয়ার কারণে ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার খরব পেয়েই মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷

এই ঘটনায় জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে হোস্টেলের ওয়ার্ডেন এবং কেয়ারটেকারকে অপসারিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হোস্টেলে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হয়নি এবং জনজাতি কল্যাণ দপ্তরের অনুমোদিত নির্ধারিত খাবারের মেনু অনুযায়ী হোস্টেলের আবাসিকদের খাবার সরবরাহ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

হোস্টেল পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংস্থাকে দপ্তরের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তাছাড়াও পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Recent Posts