যুব বৈজ্ঞানিক অভিনব বণিককে পর্যটন মন্ত্রীর শুভেচ্ছা

অনলাইন ডেস্ক, ২৭ জুন,২০২৪: পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ যুব বৈজ্ঞানিক অভিনব বণিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত ইসরোর যুব বৈজ্ঞানিক কার্যক্রম- ২০২৪ অনুষ্ঠানে রাজ্যের ছাত্র অভিনব বণিক পুরস্কৃত হয়েছেন।

আজ সকালে যুব বৈজ্ঞানিক অভিনব বণিক পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকারের সময় ইসরোর যুব বৈজ্ঞানিক কার্যক্রমে সাফল্য অর্জনের জন্য পর্যটন মন্ত্রী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামী দিনেও অভিনব যাতে সাফল্য অর্জন করতে পারে সেজন্য পর্যটন মন্ত্রী তাকে উৎসাহিত করেন।

Recent Posts