অনলাইন ডেস্ক, ০৩ জুন, ২০২৪: যুবরাজনগর কৃষি মহকুমায় দেশীয় সুগন্ধি ধান উৎপাদন, প্রক্রিয়াকরণ ও মূল্য শৃঙ্খলে যুক্ত করার উপর ৬দিনব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। আত্মা প্রকল্পে গ্রামীণ যুবাদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। গত ৩০ জুন কৃষি মহকুমার উপ্তাখালি কমিউনিটি হলে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়।
উদ্বোধন করেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ্তাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সূর্যমণি দেবনাথ। ৬দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে যুবরাজনগর কৃষি মহকুমার ১৮- ৪০ বছরের ২৮ জন কৃষক অংশ নিয়েছেন। এদের মধ্যে মহিলা কৃষক রয়েছেন ১৯ জন।
শিবিরে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন উত্তর ত্রিপুরা জেলা কৃষি বিভাগের সহঅধিকর্তা অঞ্জুমারানা খাতুন, জেলা উদ্যান বিভাগের সহঅধিকর্তা বাবুল মালাকার, নাবার্ডের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার প্রণব মহাজন ও যুবরাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক বিজন শর্মা।









