অনলাইন ডেস্ক, 0৪ জুন 2024: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে ‘স্কিম ফর ফাইন্যান্সিয়্যাল এসিস্ট্যান্স ফর ভেটারেন আর্টিস্টস’ প্রকল্পে প্রবীণ শিল্পীদের পেনশন প্রদানের জন্য যোগ্য শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
এই প্রকল্পে আবেদন করার জন্য শিল্পীদের বয়স হতে হবে ৬০ বছরের কম এবং রাজ্য বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অথবা আকাশবাণী/দূরদর্শনের স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। তাদের সংশ্লিষ্ট শিল্পকলা থেকে ব্যক্তিগত মাসিক আয় (স্বামী/স্ত্রীর মিলিয়ে) ৪ হাজার টাকা বা বাৎসরিক ৪৮ হাজার টাকার বেশী হতে পারবেনা।
নির্দিষ্ট ফরম্যাটে সংশ্লিষ্ট রাজ্য সরকার/ ইউটি বা জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে আবেদন করা যাবে। আবার অনলাইনে আবেদন করলে তার একটা ছাপানো কপি ডাইরেক্টর, সাউথ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টার, ৫৬/১ সিভিল লাইনস, অপজিট অব এমএলএ হোস্টেল, নাগপুর, মহারাষ্ট্র, পিন-৪৪০০০১-এ পাঠাতে হবে৷
অনলাইন আবেদনপত্রটি সংস্কৃতি মন্ত্রকের www.indiaculture.nic.in পোর্টালে ‘MOC Schemes Application’ এর আওতায় করা যাবে। এব্যাপারে বিস্তারিত তথ্যও এই ওয়েবসাইটে পাওয়া যাবে৷









