ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ

অনলাইন ডেস্ক, 0৪ জুন 2024: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিলোমিটার এলাকায় সন্ধ্যা ৬টা থেকে পরেরদিন সকাল ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-র ১৬৩নং ধারায় ঊনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা এক আদেশে এই বিধিনিষেধ আরোপ করেছেন। গত ১ জুলাই, ২০২৪ থেকে এই বিধিনিষেধ কার্যকর হয়েছে এবং তা ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত বলবৎ থাকবে।

আদেশ অনুসারে উল্লেখিত সময়ে কোন ব্যক্তি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ৩ কিলোমিটার এলাকায় চলাচল করতে পারবেননা। আদেশে ঐসময়ে সংশ্লিষ্ট এলাকায় ৫ জনের বেশী জমায়েতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লাঠি, তীর-ধনুক, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়েও চলাচল করা যাবে না৷

এই বিধিনিষেধ পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির সদস্যদের ক্ষেত্রে, জেলা প্রশাসনের উপযুক্ত কর্তৃপক্ষ, পুলিশ, বিএসএফ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, অবিলম্বে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা প্রয়োজন অথবা স্বীকৃতপ্রাপ্ত স্টোর থেকে জীবনদায়ী ঔষধ কেনার জন্য এই বিধিনিষেধ প্রযোজ্য হবেনা৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস, ২০২৩-র ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts