রাজ্যে যথাযথ মর্যাদায় ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপিত

অনলাইন ডেস্ক, জুলাই 05, 2024:রাজ্যে আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরে উদ্যোগে যথাযথ মর্যাদায় ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজ্যের প্রতিটি মহকুমায় আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মজীবনের উপর ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাঞ্চনপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে দশদা ব্লকের সাতনালা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্র নাথ, দশদা বিএসির চেয়ারম্যান উদারাম রিয়াং, ভাইস চেয়ারম্যান সঞ্জীত রিয়াৎ, বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণচন্দ্র নাথ, সমাজসেবী দেবদুলাল নাথ এবং এসআইও বিদ্যামোহন জমাতিয়া৷ অনুষ্ঠানে অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷ অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন৷

কৈলাসহর মহকুমায় উনকোটি কলাক্ষেত্রে মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। সভাপতিত্ব করেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা বিশ্বজিৎ দেব, সমাজসেবী সিদ্ধার্থ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। কুমারঘাট মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস, সমাজসেবী অনিমেষ সিনহা, সমাজসেবী বিকাশেন্দু দেব, এসআইও শুভাশিস সেনগুপ্ত প্রমুখ। সভাপতিত্ব করেন সমাজসেবী পবিত্র দেবনাথ। অনুষ্ঠানে অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

পানিসাগর মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে পানিসাগর টাউনহলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস৷ উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ, কাউন্সিলার প্রদ্যুৎ নাথ, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুদীপা রায়, তথ্য ও সংস্কৃতি আধিকারিক ইন্দ্রজিৎ সাহা প্রমুখ৷ অনুষ্ঠানে অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির দেশপ্রেম ও কর্মজীবন নিয়ে আলোচনা করেন। তাছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় ওপেন ক্যুইজ প্ৰতিযোগিতা৷

কমলপুর মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে কমলপুরের নজরুল ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া কমলপুরের ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চৌমুহনিতে ড় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক স্বপ্না দাস পাল, দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার প্রমুখ। ছৈলেংটা মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে ছৈলেংটা টাউনহলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক শম্ভুলাল চাকমা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু ব্লকের বিডিও বিজিত দেববর্মা, সহকারি অধ্যাপক তন্ময় ঋষিদাস, সমাজসেবী বিশ্বদীপ সরকার প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। তেলিয়ামুড়া মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়।

অনুষ্ঠানে বিধায়ক কল্যাণী রায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, দেশের রাষ্ট্রনায়কদের মধ্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার ও তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, তেলিয়ামুড়া বিএসির ভাইস চেয়ারম্যান হরিপ্রসন্ন জমাতিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক মিঠন দত্ত৷ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আলোচনাচক্র, ক্যুইজ ও তথ্যচিত্র প্রদর্শিত হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুরপরিষদের সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত ভট্টাচার্য৷ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রের বারান্দায় এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

খোয়াই মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে খোয়াইয়ের পুরাতন টাউনহলে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিলা পরিষদের কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুব্রত মজুমদার৷ উপস্থিত ছিলেন খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, ভাইস চেয়ারপার্সন নিবাস সাহা, এসআইও বিশ্বজিৎ বণিক প্রমুখ৷ অনুষ্ঠানে অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন। তাছাড়াও প্রদর্শিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মজীবন নিয়ে তথ্যচিত্র৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুরপরিষদের সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পীযূষ কান্তি চৌধুরী।

জিরানীয়া মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আজ পুরাতন আগরতলা ব্লক কার্যালয়ের মিলনায়তনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন দেশপ্রেমিক ও জননায়ক৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ, পুরাতন আগরতলা ব্লকের বিডিও শান্তনু দত্ত, সমাজসেবী অমিত কুমার নন্দী, এসআইও গৌতম দাস প্রমুখ৷ অনুষ্ঠানে অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত ও নৃত্য।

মোহনপুর পুরপরিষদের কালচারেল হলে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জয়লাল দাস, সমাজসেবী বিকাশ দাস, সমাজসেবী নির্মল দে, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, এসআইও অশোক দেববর্মা প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধক ও অতিথিগণ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ ড়, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান৷ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

মেলাঘর জগন্নাথবাড়ি মন্দির প্রাঙ্গণে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, সমাজসেবী বিশ্বজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

উদয়পুর মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আজ কাকড়াবন কমিউনিটি হলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়। অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রদর্শিত পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, শিক্ষক ভাস্কর নন্দন সরকার, জেলা শিক্ষা আধিকারিক বিকাশ নাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা৷ স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা মনোজ দেববর্মা। অনুষ্ঠান উপলক্ষে ক্যুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
শান্তিরবাজার ও বিলোনীয়া মহকুমাভিত্তিক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে মুকুট অডিটোরিয়াম ও বিলোনীয়া পুরাতন টাউনহলে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ড় শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, সমাজসেবী শ্যামল দেবনাথ, সমাজসেবী রতন দাস, সমাজসেবী সুমন দেবনাথ, সমাজসেবী দুলাল দেবনাথ, শান্তিরবাজার কলেজের সহকারি অধ্যাপক তীর্থরাম রিয়াং প্রমুখ। অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিরবাজার পুরপরিষদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নেপাল চন্দ্র দাস৷

বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷ টাউনহলে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধায়ক স্বপ্না মজুমদার, বিলোনীয়া পুরপরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিলোনীয়া পুরপরিষদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুশংকর ভৌমিক, জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার, বিশিষ্ট লেখক অজয় পাল, সমাজসেবী গৌতম সরকার প্রমুখ। অতিথিগণ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুরপরিষদের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা রিপন চাকমা। স্থানীয় শিল্পীগণ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। করবুকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলাছড়ি ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান থৈংগ মগ৷ এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াৎ, ডিসিএম অনুরাগ দেববর্মা, বিদ্যালয় পরিদর্শক দামোদর ত্রিপুরা, সমাজসেবী সুশীল রিয়াং, সমাজসেবী হামসিং রিয়াং, সমাজসেবী প্রণব শংকর ত্রিপুরা প্রমুখ।

দেশের ঐক্য ও সংহতি রক্ষায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ও জন্মদিন পালনের তাৎপর্য বিষয়ে অতিথিগণ বক্তব্য রাখেন। পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে৷ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী বিষয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করবুক ব্লক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান প্রণব কুমার ত্রিপুরা।

Recent Posts