জাতীয় হোমিওপ্যাথি কনফারেন্সে রাজ্যপাল হোমিওপ্যাথি চিকিৎসা মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে

অনলাইন ডেস্ক, ১৪ জুলাই, ২০২৪: চিকিৎসা বিজ্ঞানে হোমিওপ্যাথির এক অনন্য ভূমিকা রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় না থাকার কারণে বিভিন্ন রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে।

অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসার সুযোগ নিয়ে নিরোগ জীবন যাপন করছেন। আজ হায়দ্রাবাদে দেব হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে আয়োজিত আরোহন-২০২৪ হোমিওপ্যাথি জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু একথা বলেন।

তিনি বলেন, এখন অনেক জটিল রোগের চিকিৎসাও হোমিওপ্যাথির মাধ্যমে হচ্ছে। তাই মানুষের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা অনেক বেশি জনপ্রিয় হচ্ছে।

কনফারেন্সে রাজ্যপাল আরও বলেন, শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের বিভিন্ন রোগের সমাধান হোমিওপ্যাথির মাধ্যমে সম্ভব হওয়ায় চিকিৎসার এই মাধ্যম সমাজে যথেষ্ট সাড়া ফেলেছে।

কনফারেন্সে রাজ্যপাল সমাজের মানুষদের সাহায্যে আরও বেশি করে এগিয়ে আসার জন্যে হোমিওপ্যাথ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে দেব হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের অধ্যক্ষ ডা. মারি রামিডি গুরু, বিশিষ্ট চিকিৎসক ডা. এল কে নন্দা, ডা. চন্দ্রশেখর রাও, ডা. টি মুরালি, ডা. রাফুল বোরকার, ডা. আর ভি কে মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent Posts