অনলাইন ডেস্ক, ২৪ জুলাই, ২০২৪: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজ বকাফা ব্লকের ভোটগ্রহন কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মহড়ায় উপস্থিত ছিলেন বকাফা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মনোজ পাল। মহড়ায় রিটার্নিং অফিসার রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকাগুলি ভোট গ্রহণ কর্মীদের নিকট তুলে ধরেন।
মহড়ায় ৮৩টি পোলিং দলের ৫২৭ জন ভোটগ্রহণ কর্মী, ৪ জন সেক্টর অফিসার, ৫ জন এআরও উপস্থিত ছিলেন। এআরওগণও মহড়ায় ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ দেন। নির্বাচন পর্যবেক্ষক (অবজারভার) জয়মাল্য ভট্টাচার্য মহড়ায় অংশ নেন।









