অনলাইন ডেস্ক, ২৪ জুলাই, ২০২৪: আসন্ন পঞ্চায়েতের সাধারণ নির্বাচন 2024 উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জেলার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ২৮ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর্মস অ্যাক্ট-১৯৫৯ মোতাবেক জেলাশাসক এই আদেশ জারি করেছেন।
তবে কর্মরত অবস্থায় পুলিশ, টিএসআর, সিআরপিএফ, আর্মডফোর্সেস, অস্ত্র সহ ফরেস্ট গার্ড, ব্যাংক এসআইএস ক্যাশ সার্ভিস প্রাইভেট লিমিটেড ও আইওসিএল-এ কর্মরত নিরাপত্তা রক্ষীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবেনা।
এই আদেশে বলা হয়েছে যে, নির্বাচন প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট থানা থেকে ৭ দিনের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি ফিরিয়ে দেওয়া হবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা সেকশন ২২৩ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।









