বিলোনিয়া মহাকুমার বিভিন্ন এলাকা ও শহর জলমগ্ন, ধসে বন্ধ হয়ে গেল শান্তিরবাজার যাওয়ার ছয়গড়িয়ার রাস্তা

অনলাইন ডেস্ক, ০২ অগাস্ট, ২০২৪: টিলা ধসে বন্ধ হয়ে গেল বিলোনিয়া থেকে শান্তিরবাজার যাওয়ার ছয়গড়িয়ার রাস্তা। আটকে পড়ে অ্যাম্বুলেন্সও। পরে স্থানীয় লোকজন রাস্তা পরিষ্কারে হাত লাগায়।

এছাড়া বিলোনিয়া মহাকুমার বিভিন্ন এলাকা ও শহর জলমগ্ন রাস্তাগুলোর অবস্থা বিপদজনক হয়ে আছে জলে। এদিন ছয়ঘড়িয়া এলাকায় বিপর্যয় মোকাবেলা দফতরের কোন ভূমিকা না দেখে রোগীকে বাঁচাতে মরিয়া এলাকার সাধারন মানুষ।

ধসে পড়া টিলার মাটি পরিষ্কারের কাজে হাত লাগায়। তবে এক্ষেত্রে ত্রাতার ভূমিকায় দেখা গেল দক্ষিণ জেলার ৭ নং আসনের জেলা পরিষদের প্রার্থী প্রার্থী নিতীশ দেবনাথকে।

ভোটের আগেই জনসেবায় বিজেপি মনোনীত জেলা পরিষদের ৭ নং আসনের প্রার্থী নিতিশ দেবনাথক। খবর পেয়ে উনার কর্মীদের সাথে নিয়ে অ্যাম্বুলেন্স কে হাসপাতালে পৌঁছানোর জন্য রাস্তা পরিস্কারের কাজে হাত লাগান।

Recent Posts