প্রাক্তন সভাপতি প্রয়াত যদু মোহন ত্রিপুরাকে শ্রদ্ধার সাথে স্মরণ করল প্রদেশ কংগ্রেস

অনলাইন ডেস্ক,০৭ অগাস্ট, ২০২৪: প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের প্রাক্তন সভাপতি প্রয়াত যদু মোহন ত্রিপুরাকে শ্রদ্ধার সাথে স্মরণ করল প্রদেশ কংগ্রেস। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় যদু মোহন ত্রিপুরার প্রয়াণ দিবস। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের নেতৃত্বরা।

উপস্থিত সকলে এইদিন প্রয়াত যদু মোহন ত্রিপুরার পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের প্রাক্তন সভাপতি প্রয়াত যদু মোহন ত্রিপুরার প্রয়াণ দিবসকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হচ্ছে।

প্রয়াত যদু মোহন ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন। আদিবাসীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করেছেন।