পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, ভট্টাচার্যের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক, ০৮ আগস্ট, ২০২৪: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক জ্ঞাপন করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব পালন ছাড়াও পরবর্তী সময়ে তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গ একজন অভিজ্ঞ, সজ্জন, বিশিষ্ট লেখক, প্রবীণ রাজনীতিবিদ ও প্রশাসককে হারাল।” উল্লেখ্য, আজ সকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার নিজ বাসভবনে প্রয়াত হন।

শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্ৰয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন৷

Recent Posts