অনলাইন ডেস্ক, ১৪ অগাস্ট, ২০২৪: হর ঘর তিরঙ্গা অভিযানে আজ আগরতলা পুরনিগম ও রেডিও এফএম ৯৫.০- এর যৌথ উদ্যোগে মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় প্রাঙ্গণে প্রচার অভিযানের আয়োজন করা হয়।
প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পুরনিগমের অতিরিক্ত পুর কমিশনার মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ।
অনুষ্ঠানে পুরনিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার বলেন, আমাদের জাতীয় পতাকা দেশের সার্বভৌমত্বের প্রতীক। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আজ আমাদের সবাইকে শপথ নিতে হবে৷
তিনি বলেন, স্বাধীন ভারতের একজন সুনাগরিকের কর্তব্য হচ্ছে আগামী প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করা৷ এই কাজে হর ঘর তিরঙ্গা অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
হর ঘর তিরঙ্গা প্রচার অভিযানে দেশাত্মবোধক নৃত্য ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগরতলা পুরনিগম এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ প্রতিযোগিতায় অংশ নেন।









