বিধায়কের বাড়িতে রাতের বেলা হামলা করল মদমত্ত চার যুবক

অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট, ২০২৪: রাতের বেলা মদমত্ত চার যুবক বিধায়ক মনোজ কান্তি দেবের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। দেহরক্ষী কারণে বিধায়ক সুরক্ষিত থাকলেও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কমলপুরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিধায়কের কাছ থেকে জানা যায়, রবিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ চার যুবক হটাৎ করে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেবের বাড়ির সামনে বাইক নিয়ে হানা দেয়। যারা হানা দেয় তাদের নাম হলো সাগর ঘোষ সরকার, দুর্জয় দেব, লিটন ঘোষ ও উত্তম ঘোষ নামে চারজন যুবক প্রথমেই এসে বাড়ির গেইটে লাথি মারতে থাকে।

এরপর বলে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কমলপুরে মনোজ দেবকেও সরানো হবে। চেঁচামেচি শুনে মনোজ দেবের বাড়িতেই থাকা শ্রী দেবের ব্যক্তিগত দেহরক্ষী মানিক দেবনাথ উঠে আসে। তারা জোর করে গেট খুলে বাড়িতে ঢুকে। এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।

এতরাতে কেন তারা এসেছে মানিক দেবনাথ জানতে চাইলে ঐ চার যুবকের মধ্যে সাগর ঘোষ সরকার মানিকের গলায় টিপ দিয়ে ধরে। পড়ে মানিক দেবনাথ যখন রেগে যায় তখন তারা পালিয়ে যায়।

এদিকে মনোজকান্তি দেবের বাড়িতে হাউস গার্ড থাকলেও তারা ছিল ঘুমে। কি কারণে কেন ঐ চারজন যুবক মদমত্ব অবস্থায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়কের বাড়িতে এমনভাবে হামলা চালালো তা নিয়ে চঞ্চল্য দেখা দিয়েছে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল