অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট, ২০২৪: যথাযোগ্য মর্যাদার সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী পালন করা হয়।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত সকলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের রাজত্বকালে যে সকল কাজ হয়েছে সেই কাজের জন্য মানুষ এখনো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে মনে রেখেছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের রাজত্বকাল বর্তমানেও প্রাসঙ্গিক।









