অনলাইন ডেস্ক, ২০ আগস্ট, ২০২৪: ধর্মনগরে গতকাল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী পালিত হয়।
উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে ধর্মনগরের রাজবাড়িস্থিত মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের মূর্তিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
সন্ধ্যায় স্থানীয় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়। উত্তর ত্রিপুরা জেলার জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ধর্মনগরে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগরের নাট্যব্যক্তিত্ব অভিজিৎ চক্রবর্তী।









