আগরতলা হতে যাওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল বৈঠক স্থগিত

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট, ২০২৪: অনিবার্য কারণবশত আগরতলা হতে যাওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী ৩০ আগস্ট এবং ৩১ আগস্ট আগরতলা এই বৈঠক হওয়ার কথা ছিল।

ত্রিপুরা রাজ্যে প্রথমবার এই ধরনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপস্থিতিতে এ বছর হওয়ার কথা ছিল।

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমান্তবর্তী বিষয় সহ রাজ্যগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিষয়ে এই বৈঠকে উপস্থাপন করা হয়। কিন্তু কোন এক অনিবার্য কারণবশত এই প্রশ্ন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল