জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যপালের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক,২৫ আগস্ট,২০২৪: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, ‘আমরা শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী কর্তব্যপরায়নতা, জ্ঞান এবং করুনার প্রতীক হিসেবে উদযাপন করি।

এই উৎসব আমাদের ভালোবাসা, ন্যায় বিচার এবং ভক্তির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদেরকে সততা, দয়া ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে গীতায় বর্ণিত নিষ্কাম কর্মের মনোভাব নিয়ে সকলকে জীবনের চলার পথে এগিয়ে যাওয়ার কথা শেখায়৷

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল