প্লাবিত রাজ্যের সীমান্তবর্তী এলাকা

অনলাইন ডেস্ক, ২৬ আগস্ট, ২০২৪: ভারতের সীমান্তবর্তী এলাকায় বন্যার জল প্রবেশ করছে, যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে। শনিবার বিকাল থেকে বাংলাদেশের গোমতির বাঁধ কেটে দেওয়ার ফলে বাংলাদেশের ভেতরের গ্রামগুলি দ্রুত জলের নিচে চলে যায়, যা শেষ পর্যন্ত ভারতেও প্রভাব ফেলছে।

কলমচৌড়া থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকাগুলিতে এখনো পর্যন্ত এই বন্যার জল প্রবেশ করছে, যা দ্রুত বাড়ছে। জানা গেছে, বাংলাদেশের বুড়িচং, শহিদুল, পাঁচরা, হায়দ্রাবা দ,শঙ্কুচাইল,রাজাপুর, নাবিয়াবাদ, ফাঁকিরাদলা, পাঁচপিলার গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর, সেই জল ধীরে ধীরে ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর সীমান্তের ১৮৪, ১৮৫, ১৮৬, ১৮৭, এবং ১৮৮ নং গেটের সীমান্ত এলাকাগুলি দিয়ে প্রবেশ করছে।

এতে করে কলসিমুড়া নগর, বক্সনগর, দক্ষিণপাড়া, বাগবের এবং আদমপুর এলাকার সীমান্তবর্তী অঞ্চলগুলি প্লাবিত হয়েছে। বন্যার জল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপকভাবে বন্যা সৃষ্টি করছে। এই বন্যার জলে ইতিমধ্যে বক্সনগর নগরের কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে এবং জলের স্তর দ্রুত বাড়ছে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল