জন্মাষ্টমীর দিন তিথি মেনে দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মা দুর্গার কাঠাম খিলি পূজা

অনলাইন ডেস্ক, ২৭আগস্ট , ২০২৪: দুর্গা পুজাকে সামনে রেখে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন তিথি মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মা দুর্গার কাঠাম খিলি পূজা। অন্যান্য বছরের ন্যায় এই বছরও সেই কাঠাম খিলি পূজা অনুষ্ঠিত হয়।

পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে সাঙ্গ হয় কাঠাম খিলি পূজা। দুর্গা বাড়ির প্রধান পুরহিত জানান প্রতি বছর কৃষ্ণের জন্মাষ্টমীর দিন দুর্গা বাড়িতে কাঠাম খিলি পূজা হয়ে থাকে।

এইদিন থেকে শুরু হয়ে যাবে দুর্গা প্রতিমা তৈরির কাজ। এইদিন পাঠা বলি দেওয়া হয়। পাঠা বলির রক্তদিয়ে কাঠাম খিলি পূজা হয়। রাজন্য আমল থেকে চলে আসছে এই রীতি নীতি।

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে