ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন

অনলাইন ডেস্ক,২৮ আগস্ট, ২০২৪: ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বেজিমারা এলাকায় হয় এই স্বাস্থ্য শিবির। উপস্থিত ছিলেন সোনামুড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।

তারা বেজিমারা গ্রামের পূর্ব কলোনি এবং পশ্চিম কলোনি এলাকার বন্যা কবলিত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক পার্থপ্রতিম দাস। তিনি জানান, বন্যা জনিত কারণে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জার্নালিস্ট ইউনিয়নের আহবানে মানুষকে পরিষেবা দিতে এগিয়ে এসেছে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল