পিএম-জনমন প্রকল্প, মুঙ্গিয়াকামি ব্লকে শিবির

অনলাইন ডেস্ক, ২৯ আগস্ট, ২০২৪: আদিম জনগোষ্ঠীর ১০০ শতাংশ পরিবারকে পিএম-জনমন প্রকল্পের আওতায় আনার জন্য আগামীকাল থেকে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকে শিবিরের আয়োজন করা হবে। এই কর্মসূচিতে আগামীকাল থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুঙ্গিয়াকামি ব্লকের ৪টি স্থানে শিবির অনুষ্ঠিত হবে।

আগামীকাল কাকড়াছড়া ভিলেজের অলারাম পাড়ায়, ৩১ আগস্ট নোনাছড়া ভিলেজ কমিটির অফিস প্রাঙ্গণে, ২ সেপ্টেম্বর আঠারোমুড়া ভিলেজের রাইহামজয় জেবি স্কুল প্রাঙ্গণে এবং ৩ সেপ্টেম্বর তুইকর্মা ভিলেজের তীর্থমণি পাড়ায় শিবিরগুলি অনুষ্ঠিত হবে।

এই শিবিরগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, পিআরটিসি, এসটি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট ও রেশন কার্ডের জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে। তাছাড়াও আধার নিবন্ধীকরণ ও স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে।

তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক সংশ্লিষ্ট ভিলেজ এলাকার জনসাধারণকে শিবিরের পরিষেবা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল