রাজ্যের বন্যা দুর্গত মানুষদের সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যপালের দান

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট ২০২৪: রাজ্যের বন্যা দুর্গত মানুষদের সহায়তার জন্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু তাঁর ১ মাসের বেতন ২ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সরকারি আবাসে আজ সন্ধ্যায় রাজ্যপালের পক্ষে মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা ২,৬৬,৮০০ টাকার চেক তুলে দেন। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

Recent Posts

মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল