ডুকলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ

অনলাইন ডেস্ক, ৩১ আগস্ট, ২০২৪: পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাগণ আজ শপথ গ্রহণ করেন। আমতলি মাল্টিস্টোরেজ কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত ১৫ জন সদস্য সদস্যাকে শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক নবকুমার জমাতিয়া।

শপথ গ্রহণের পর নির্বাচিত সদস্য সদস্যাগণ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে ভুলন সাহা এবং ভাইস চেয়ারম্যানকে কিশোর ঘোষকে মনোনীত করেন। অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা ও ভাইস চেয়ারম্যান কিশোর ঘোষকেও শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত আধিকারিক।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়ক মীনা রাণী সরকার, ডুকলি ব্লকের বিডিও সুশান্ত দত্ত প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, উন্নয়ন কর্মসূচিকে ত্বরান্বিত করতে নতুন পঞ্চায়েত সমিতিকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ব্লকের সমস্ত অংশের মানুষের কল্যাণে পঞ্চায়েত সমিতিকে কাজ করতে হবে।

Recent Posts