ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সদভাবনা, রাজভবনে মণিপুরের ছাত্রছাত্রীদের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৪: ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সদভাবনার অঙ্গ হিসেবে জাতীয় সংহতির জন্য রাজ্য সফররত মণিপুরের ছাত্রছাত্রীদের এক প্রতিনিধিদল আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নুর সঙ্গে সাক্ষাতকারে মিলিত হয়।

প্রতিনিধিদলে মণিপুরের ৩৫ জন ছাত্রছাত্রী রয়েছে। এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আসাম রাইফেলসের মেজর কার্তিকেয়ন ও ৪ জন শিক্ষক।

সাক্ষাতকারের সময় রাজ্য সফররত মণিপুরের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু বলেন, এই সফর মণিপুরের ছাত্রছাত্রীদের ত্রিপুরার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করবে।

এই সফর জাতীয় সংহতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও রাজ্যপাল আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ছাত্রছাত্রীদের এই সফরের উদ্যোক্তা ছিল আসাম রাইফেলস ত্রিপুরার ২১ নং সেক্টরের সদর দপ্তর এবং আসাম রাইফেলস নাগাল্যান্ডের ৩৯ নং সেক্টর। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts