টিইউটিসিএল’র বাস ভাড়ায় ছাত্রছাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড়

অনলাইন ডেস্ক, ০৯ সেপ্টেম্বর, ২০২৪:ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানী লিমিটেড (টিইউটিসিএল) কর্তৃপক্ষ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানী লিমিটেড’র বাসে বাস ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷

ছাত্রছাত্রীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এর উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত পরিচয়পত্র দেখিয়ে টিইউটিসিএল এর বাসে ৫০ শতাংশ ভাড়ায় যাতায়াত করার সুযোগ গ্রহণ করতে পারবে। ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Recent Posts