অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর, ২০২৪: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ ধলাই জেলার গঙ্গানগর ব্লকের অন্তর্গত দুর্গম এলাকা তেতুইয়া ভিলেজের ভারতচন্দ্র পাড়া এবং কর্ণময় পাড়া ভিলেজের চম্পারাই পাড়া পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় রাজ্যপাল গ্রামবাসীদের সাথে মতবিনিময় করেন ও এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, ধলাই জেলার জেলাশাসক সাজু এ, অতিরিক্ত জেলাশাসক সুব্রত কুমার দাস, আমবাসা মহকুমার মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা, গঙ্গানগর ব্লকের বিডিও প্রমুখ।
পরিদর্শনের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে জেলাশাসক কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প এই এলাকাগুলিতে রূপায়িত হচ্ছে সে সম্পর্কে অবহিত করেন। রাজ্যপাল ভারতচন্দ্র পাড়া ও চম্পারাই পাড়ায় উপস্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিদ্যালয় পরিদর্শন করেন।









