ধলাই জেলার প্রান্তিক জনপদ পশ্চিম গোবিন্দবাড়ি ভিলেজ পরিদর্শনে রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ১০ সেপ্টেম্বর, ২০২৪: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু গতকাল ধলাই জেলার ভৌগোলিকভাবে দুর্গম পশ্চিম গোবিন্দবাড়ি ভিলেজ পরিদর্শন করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নুই প্রথম রাজ্যপাল যিনি ধলাই জেলার এই দুর্গম জনপদ সফর করেন। রাজ্যপালকে কাছে পেয়ে ভিলেজবাসীগণ আপ্লুত হয়ে পড়েন।

পশ্চিম গোবিন্দবাড়ি ভিলেজ সফরে রাজ্যপাল কিছুটা পথ গাড়িতে ও পাহাড়ি ঢাল বেয়ে পায়ে হেঁটে ঘুরে দেখেন। দুর্গম পশ্চিম গোবিন্দবাড়ি সফরকালে রাজ্যপাল রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, টেলি যোগাযোগ পরিষেবার ক্ষেত্রে যে সকল অন্তরায় রয়েছে সে সম্পর্কে অবহিত হন এবং যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার উপর রাজ্যপাল গুরুত্ব আরোপ করেন।

পশ্চিম গোবিন্দবাড়ি ভিলেজ পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, রাজভবনের যুগ্ম সচিব রতন ভৌমিক, রাজ্যপালের এডিসি জয়কিশোর জমাতিয়া, টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা, লংতরাইভ্যালি মহকুমার মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক এবং ধলাই জেলা ও লংতরাইভ্যালি মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।

পশ্চিম গোবিন্দবাড়ি ভিলেজ পরিদর্শনের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভিলেজবাসীদের সাথে মতবিনিময়ের সময় ভিলেজবাসীগণ তাদের বিভিন্ন সমস্যার কথা রাজ্যপালের কাছে তুলে ধরেন। জেলাশাসক সাজু বাহিদ এ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের যে সমস্ত সুযোগ-সুবিধা ভিলেজবাসীদের দেওয়া হয়েছে তা তুলে ধরেন এবং তাঁদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Recent Posts