ককবরক ভাষার স্বীকৃতির দাবি নিয়ে রাজ্যপালের দারস্থ টিএসএফ

অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর, ২০২৪: ককবরক ভাষার স্বীকৃতির দাবি নিয়ে বুধবার তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎ করে।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া সহ অন্যান্যরা। প্রতিনিধি দলের সদস্যরা এইদিন রাজ ভবনে গিয়ে রাজ্য পালের হাতে স্মারক লিপি তুলে দেন।

তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া জানান তাদের দীর্ঘ দিনের দাবি রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার স্বীকৃতি প্রদান করা। এই দাবি নিয়ে এইদিন ওনারা রাজ্য পালের সাথে কথা বলেছেন।

Recent Posts