অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর, ২০২৪: জম্পুইজলা ব্লকের জগাইবাড়ি ভিলেজের তিন নং ওয়ার্ডের নিদান কোবরা পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার করার জন্য দাবি করে আসছে। বহুবার এলাকার বিধায়ক মানব দেববর্মা থেকে শুরু করে অন্যান্য জন প্রতিনিধিদের কাছে গেছেন। সাধারণ একটি রাস্তা সংস্কার করতে পারছেন না বিধায়ক।
তিনি শুধু দুধ আপেল খেয়ে আরামে থাকেন। তারই ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করেছে গ্রামবাসী। তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশা হওয়ার কারণে গ্রামবাসী যাতায়াত করতে পারছে না। বিশেষ করে বৃষ্টির মরশুমে গ্রামবাসী চলাচল করা অসাধ্যকর হয়ে পড়ছে। কোন রোগী নিয়ে এ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না তারা।
তাই মানুষ এখন দুধ আর আপেল নিয়ে বিধায়ককে টিপ্পনী করছে। কারণ এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের শিকার। এই পরিবারগুলি বর্তমানে বিধায়কের উপর থেকে আশা ছেড়ে দিয়েছে বলা চলে।









