বাইকের ধাক্কায় পা ভাঙল পথচারী

অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর, ২০২৪: সোমবার দুপুরে দ্রুত গতিতে থাকা এক বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী। দূর্ঘটনাটি সংগঠিত হয়েছে। জানা গিয়েছে, টিআর০৪-ডি-৬৮০৬ নম্বরের একটি দ্রুত গতিতে থাকা বাইকে চেপে ভিয়ান কুমার দেববর্মা(১৬) ও বিশ্বজিৎ দেববর্মা (১৮) নামের দুই যুবক তেলিয়ামুড়ার দিকে আসার পথে রাধা সিনেমা হল সংলগ্ন এলাকায় রাজেশ শুক্লদাস নামের ৩১ বছর বয়সী কল্যাণপুর গুনরাইছড়া এলাকার এক যুবককে ধাক্কা দেয়।

ঘটনাটি প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষ খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত রাজেশ শুক্লদাস নামের যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, রাজেশ শুক্লদাসের নামের ওই যুবকের ডান পা সম্পূর্ণভাবে ভেঙ্গে যায়। পরবর্তীতে মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করে।

Recent Posts