সেকেরকোর্টে নয় শ্রমিকদের মারধোর করে মোবাইল ফোন ও নগদ ত্রিশ হাজার টাকা লুটেপুটে নিয়ে যায় দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর, ২০২৪: সোমবার ক্লাবের চাঁদা না দেওয়াতে সরকারি কাজে বাধা কমলাসাগরে অভিযোগ। শুধু তাই নয় শ্রমিকদের মারধোর করে লুটেপুটে নিয়ে যায় মোবাইল ফোন ও নগদ ত্রিশ হাজার টাকা।

ঘটনার বিবরণে জানা যায় গত এক মাস যাবত সেকেরকোট ছনখলা ডি ডাব্লিউ এস -এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল।

যথারীতি শ্রমিকরা একজন ঠিকাদারের অধীন থেকে সেই কাজ করছিলেন। তখন তাদের কাছে দুই লক্ষাধিক টাকা চাঁদা সহ দুই গাড়ি সিমেন্ট ক্লাবের উদ্দেশ্যে দেওয়ার জন্য দাবি করে।

কিন্তু চাহিদা মত টাকা এবং সিমেন্ট না দেওয়ায় গত বৃহস্পতিবার আচমকা এলাকার ক্লাবের দুর্বৃত্তরা সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

শ্রমিকরা জানায় তাদের এসে মারধর করার পর পরবর্তী সময় ক্লাবে আবার তাদের নিয়ে মারধর করা হয়। এখন তাদের ফোন করে প্রাননাশের হুমকি দিয়ে বলছে সেখানে কাজ করতে হলে তাদের ২ লক্ষ টাকা দিতে হবে। নতুবা কাজ বন্ধ রাখতে হবে।

আরো অভিযোগ বর্তমানে কাজ বন্ধ রেখে সেই অস্থায়ী অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয় সেই কমলাসাগর বিধানসভার এই দুর্বৃত্তরা। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Recent Posts