অনলাইন ডেস্ক, ১৬ সেপ্টেম্বর, ২০২৪: সোমবার রাজ্যে মুসলমানদের জন্য অন্যতম তাৎপর্যপূর্ণ দিন ঈদ-ই-মিলাদ পালিত হয়েছে। ইসলামের নবী মোহাম্মদ আল্লাহর শেষ রসূল এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করেন মুসলিম সম্প্রদায়ের জনগণ। প্রসঙ্গত, এই দিনটিকে মওলিদ ও নাবীদ বলা হয়।
প্রতি বছর রবিউল আউয়ালে হয়। ঈদ-ই-মিলাদ ১৫ সেপ্টেম্বর শুরু হয় এবং ১৬ সেপ্টেম্বর উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে আহরতলা শহরের ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মুসলিম সম্প্রদায়ের জনগণ ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেন।









