অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর, ২০২৪: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে গতকাল এনসিসির অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল গগন দীপ, অন্যান্য আধিকারিক এবং এনসিসি ক্যাডেটগণ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন।
সেই সময় মুখ্যমন্ত্রী এনসিসির অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল গগন দীপকে উত্তর পূর্বাঞ্চলে এনসিসির উল্লেখযোগ্য কর্মকান্ডের জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সামাজিক উন্নয়ন, সমাজ সেবা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এনসিসি এনইআর এবং শিলচর গ্রুপের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।
তিনি যুব সমাজে দেশভক্তির ভাবনা ও একতার ভাবনা জাগ্রত করতে এনসিসির ভূমিকার কথা উল্লেখ করে রাজ্য ও দেশের উন্নয়নে যোগদানের জন্য ক্যাডেটদের আহ্বান জানান। এনসিসির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক তুলে দেওয়া হয়।









