অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: ত্রিপুরায় বাঁশ থেকে উৎপাদিত পণ্য সামগ্রী খুবই আকর্ষণীয়। এই ধরনের পণ্য দেশের অন্যত্র পাওয়া যায় না বললেই চলে।
এই ধরনের পণ্য সামগ্রী আন্তর্জাতিক স্তরে রপ্তানির জন্য এগুলিকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। আজ সকালে আরকে নগরে মুথা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিদর্শনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই পরামর্শ দেন৷
রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান শিল্প সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট রাবিন বোস। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু মুথা শিল্প কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
তিনি বাঁশ প্রক্রিয়াকরণ এবং তা থেকে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের বিষয়ে বিস্তারিতভাবে অবগত হন। পরিদর্শনের সময় রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিকও উপস্থিত ছিলেন। আজ রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।









