যথাযোগ্য মর্যাদার সহিত গৌতম প্রসাদ দত্তর ৪৫ তম শহিদান দিবস পালন

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: বুধবার প্রয়াত গৌতম প্রসাদ দত্তর ৪৫ তম শহিদান দিবস। ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর শহিদ হয়েছিলেন কনিষ্ঠ তম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত।

এই দিনটিকে মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবনে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুন দেব সহ অন্যান্যরা।

উপস্থিত সকলে প্রয়াত গৌতম প্রদাস দত্তর পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুন দেব জানান ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর শহিদের মৃত্যু বরণ করেন গৌতম প্রসাদ দত্ত।

ত্রিপুরা বিধানসভার কনিষ্ঠ বিধায়ক ছিলেন তিনি। তিনি আবার যুব আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।

Recent Posts