ধর্ষন কান্ডে অভিযুক্ত প্রসেনজিৎ মুহুরীকে দুই দিনের পুলিশ রিমান্ড

অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: নাবালিকা অপহরণ করে ধর্ষন কান্ডে অভিযুক্ত প্রসেনজিৎ মুহুরীকে দুই দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ আদালত। নাবালিকা ধর্ষন কান্ডে অভিযুক্ত প্রসেনজিৎ মুহুরীকে ধর্মনগর থানার পুলিশের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক দুইটায় ধর্মনগর রেল ষ্টেশন থেকে আটক কারা হয়।

সোমবার প্রসেনজিৎ মুহুরীকে বিলোনীয়া থানায় নিয়ে আসা হয়।মঙ্গলবার ধৃতকে আদালতে সোপার্দ করা হলে আদালত একদিনের জেল হাজাতের নির্দেশ দেন। ধৃতকে বুধবার তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্দ করলে আদালত ধৃতকে দুইদিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করে বলে জানা গেছে।

ঘটনায় প্রকাশ বিলোনীয়া থানার অন্তর্গত ঋষ্যমুখ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মনগর এলাকার ১১ বৎসরের নাবালিকাকে শনিবার এলাকার যুবক প্রসেনজিৎ মুহুরী অপহরণের পর ধর্ষণ করে বলে অভিযোগ। গ্রামের ধর্মনগর এস বি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী শনিবার বেলা দুইটা নাগাদ স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়ে যায়।

পরে রাত প্রায় পৌনে দশটা নাগাদ নাবালিকা কন্যাটি ভয়ে কাঁপতে কাঁপতে একাই বাড়িতে এসে পৌঁছায়। পরিবারের লোক শনিবার রাতেই বিলোনিয়া মহিলা থানায় এটি মামলা দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের শিশু কন্যা শনিবার বেলা দুইটায় স্কুল স্কুল ছুটির পর বাড়ী আসার পথে এলাকারই যুবক প্রসেনজিৎ মুহুরী মেয়েটিকে মাঝ রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। টিআর ০৩ ই ১৫২৩ নম্বরের গাড়িতেঅপহরণ করে নিয়ে যায়।

জানা গেছে গাড়িটি অপহরণকারী প্রসেনজিৎ মুহুরীর। শিশু কন্যাকে অপহরণ করে প্রসেনজিৎ মুহুরী  বিভিন্ন জায়গায় নিয়ে যায়। পরিবারের লোকজন অভিযোগ করে বলেন শিশুকন্যা বাড়ী ফিরে তার মার কাছে জানায় অপহরনকারি প্রসেনজিৎ নাবালিকাকে একটি রাবার বাগানে নিয়ে যায় এবং সেখানেই ধর্ষন করে। মামলার অভিযুক্তকে রবিবার রাতে ধর্মনগর রেল ষ্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।