অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, ২০২৪: দীর্ঘদিন ধরে রাজধানীর বড়জলা সহ বিভিন্ন এলাকায় গিয়ে ব্রাউন সুগার বিক্রি করে চলেছে অভিযুক্ত এক যুবক। অবশেষে রামনগর ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযুক্ত রাজীব দত্তকে জালে তুলে।
রাজধানীর বড়জলা টিআরটিসি’র সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তার বাড়ি কমলাসাগর নতুন কলোনি এলাকায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে সিভিল পোশাকে পুলিশ তাকে আটক করেছে।
তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা। কিভাবে সে ব্রাউন সুগার বিক্রি করতো সে বিষয়ে যাবতীয় তথ্য উঠে আসবে জিজ্ঞাসাবাদে পর।
পুলিশ তাকে রিমান্ডের জন্য বৃহস্পতিবার আদালতে তুলে। পুলিশের প্রাথমিক ধারণা তার সাথে জড়িত রয়েছে আরো অনেকে।









